News71.com
 International
 07 Feb 19, 08:19 AM
 157           
 0
 07 Feb 19, 08:19 AM

নয়াদিল্লির একটি হাসপাতালে আগুন॥ আটকে পড়ার বহু রোগী

নয়াদিল্লির একটি হাসপাতালে আগুন॥ আটকে পড়ার বহু রোগী

আন্তর্জাতিক ডেস্কঃ আমরির ঘটনার পুনরাবৃত্তি নয়ডার বেসরকারি হাসপাতালে৷ আজ বৃহস্পতিবার সকালে নয়ডার সেক্টর ১২র মেট্রো হাসপাতালে ভয়াবহ আগুন লাগে৷ আগুনের জেরে বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় হাসপাতালের কয়েকটি তল৷ অন্তত ৪০ জন রোগীর আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও রোগীর পরিবারের মধ্যে৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল৷ জানা গিয়েছে, হাসপাতালের প্রথম তলে আগুন লাগে৷ তারপর অন্যান্য তলগুলিতে ছড়িয়ে পড়ে৷ ফলে গোটা হাসপাতাল বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়৷ কাঁচ ভেঙে বের করে দেওয়া হয় ধোঁয়া৷ চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ৷ এখনও অবধি আগুন লাগার কারণ পরিস্কার নয়৷ হাসপাতালের ভেতর অনেক রোগীর আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন