News71.com
 International
 06 Feb 19, 12:31 PM
 125           
 0
 06 Feb 19, 12:31 PM

ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইরানে মার্কিন আগ্রাসন চলবে না॥প্রধানমন্ত্রী আদিল  

ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইরানে মার্কিন আগ্রাসন চলবে না॥প্রধানমন্ত্রী আদিল   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইরানে মার্কিন আগ্রাসন পরিচালনা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে বাগদাদ। ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, অন্য কোনও দেশে আগ্রাসী তৎপরতা চালানোর কাজে ইরাকের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার বাগদাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।আদিল আব্দুল মাহদি বলেন, ইরাকে আমেরিকার স্থায়ী কোনও সামিরক ঘাঁটি নেই। তবে আন্তর্জাতিক সামরিক জোটের আওতায় ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে কিছু মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী বলেন, কোনও অবস্থাতেই ইরাককে আরেক দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য অন্য কোনও দেশকে অনুমতি দেওয়া হবে না। বাগদাদ কখনোই দুটি দেশের মধ্যে সংঘাতের অংশীদার হবে না। এর আগে গত সোমবার ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের বিরোধিতা করে বলেছিলেন, প্রতিবেশী কোনও দেশে হামলার কাজে ইরাকি ভূমি ব্যবহারের ব্যাপারে সংবিধানে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। গত রবিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরাকে একটি স্থায়ী সেনা ঘাঁটি স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ইরানের তৎপরতার ওপর নজর রাখতে এমন একটি ঘাঁটি স্থাপন জরুরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন