News71.com
 International
 05 Feb 19, 01:03 PM
 133           
 0
 05 Feb 19, 01:03 PM

দেশে ফিরেই রাজনীতির বৈঠক যোগদিলেন প্রিয়াংকা গান্ধী।  

দেশে ফিরেই রাজনীতির বৈঠক যোগদিলেন প্রিয়াংকা গান্ধী।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জাতীয় নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। এখন থেকেই দিল্লির মসনদে বসার স্বপ্নে বিভোর কংগ্রেস৷ ঘর গোছাতে দম ফেলার ফুরসৎ নেই৷ তাই বিদেশ থেকে ফিরেই তড়িঘড়ি করে দলের সভাপতির সঙ্গে বৈঠক সারলেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী৷ উত্তরপ্রদেশে দলের অবস্থা ফেরাতে কী পদক্ষেপ হওয়া উচিত তা নিয়ে আলোচনা হয় বৈঠকে৷ উপস্থিত ছিলেন পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত দলের অপর সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও৷

অনেকেই মনে করেন, দাদি ইন্দিরার ছায়া রয়েছে প্রিয়াংকার মধ্যে৷ তাকে রাজনীতির ময়দানে নামালে দিন বদলাবে কংগ্রেসের। আর তাই লোকসভা ভোটের প্রাক্কালকেই বোনের রাজনীতিতে আত্মপ্রকাশের সেরা মঞ্চ হিসাবে বেছে নেন বড় ভাই অর্থাৎ তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মাত্র ৮ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস৷ অবস্থার আরও অবণতি হয় ১৭ সালে বিধানসভার নির্বাচনে৷ বিধানসভায় পূর্ব উত্তরপ্রদেশ এলাকা থেকে মাত্র দুটি আসন জিতেছে৷ অবস্থা পরিবর্তনের আশা করছেন প্রিয়াংকাও৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন