News71.com
 International
 05 Feb 19, 06:47 AM
 116           
 0
 05 Feb 19, 06:47 AM

চলমান উত্তেজনা প্রশমনে তুরস্ক সফর করছেন গ্রিক প্রাধানমন্ত্রী সিপ্রাস।।  

চলমান উত্তেজনা প্রশমনে তুরস্ক সফর করছেন গ্রিক প্রাধানমন্ত্রী সিপ্রাস।।   

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিক প্রাধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাস আজ মঙ্গলবার তুরস্ক সফর করছেন। সফরকালে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। দুই নেতা দু’দেশের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে দ্বিপক্ষীয় বিভেদ ও দীর্ঘদিন ধরে চলা সাইপ্রাস সংকট নিয়ে আলোচনা করবেন। এরদোগান ও অ্যালেক্সিস সাইপ্রাসের বিতর্কিত জ্বালানী অনুসন্ধান, এজিয়ান সাগর ইস্যু, একটি অভিবাসন চুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও বিশ্লেষকরা এই আলোচনা থেকে বেশি কিছু আশা করছেন না। গ্রিস সরকারের মুখপাত্র দিমিত্রিস জানাকোপোউলোস বলেন, আমরা তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্কের ব্যাপারে একটি সংকটজনক সময় পাড় করছি। এজন্য পারস্পারিক সম্পর্ক উন্নয়নের লক্ষে আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, এই সফর উত্তেজনা প্রশমন করতে পারে। ২০১৭ সালের ডিসেম্বর মাসে এরদোগান গ্রিস সফর করেন। ৬৫ বছরের মধ্যে সেবারই তুরস্কের কোন প্রেসিডেন্ট গ্রিস সফর করেছে। তবে তখন তুরস্কের প্রেসিডেন্ট ১৯২৩ সালে করা লুসানের চুক্তিতে তুরস্ক তার ন্যায্য সীমানা পায়নি দাবি করে এর পুনঃপর্যালোচনার কথা বলেন। অটোমান সারাজ্যের পতনের পর এই চুক্তির মাধ্যমেই আধুনিক তুরস্কের সীমানা নির্ধারণ করা হয়। এছাড়া তুরস্কের নেতা সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে চুক্তির একটি অধ্যায় তুলে ধরে গ্রিসের কোমোতিনির মতো উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তীর শহরগুলোতে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বৈষম্যের নিন্দা জানান। তিনি চুক্তির ওই অংশটিকে মুসলিমদের জন্য অসম্মানজনক আখ্যায়িত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন