News71.com
 International
 05 Feb 19, 05:23 AM
 87           
 0
 05 Feb 19, 05:23 AM

প্যারিসে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড।।নিহত ৭

প্যারিসে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড।।নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ২৭ জন। গতকাল সোমবার দিনগত রাতে প্যারিসের অভিজাত একটি আবাসিক এলাকার ওই আটতলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় কর্মকর্তারা আজ মঙ্গলবার সকালে এ খবর জানিয়েছে। ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানান, আটতলার একটি রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর তা সপ্তম তলায়ও ছড়িয়ে পড়ে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দগ্ধদের মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মী রয়েছেন বলেও জানান ওই মুখপাত্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন