News71.com
 International
 05 Feb 19, 05:14 AM
 172           
 0
 05 Feb 19, 05:14 AM

নকল ঠেকাতে জুতো-মোজা পরে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ করল ভারতের বিহার বোর্ড॥  

নকল ঠেকাতে জুতো-মোজা পরে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ করল ভারতের বিহার বোর্ড॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহারে জুতো ও মোজা পরে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্যটির সেকেন্ডারি এডুকেশন বোর্ড। গতকাল সোমবার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের এক প্রতিবেদনে বলা হয়, পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কোনোভাবেই জুতো ও মোজা পরে ঢুকতে পারবেন না। জুতো ও মোজা পরে এলেও হলে ঢোকার আগে তা খুলে ঢুকতে হবে। অনেক সময় পরীক্ষার্থীকে জুতো বা মোজার ভেতরে নকল নিয়ে পরীক্ষায় হলে ঢুকতে দেখা যায়। তাই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।

প্রতিবেদনটিতে বলা হয়, পরীক্ষার হলে ঢোকার আগে প্রত্যেক পরীক্ষার্থীকে কমপক্ষে দুবার সার্চ করা হবে। পোশাকের কোথাও নকল লুকিয়ে রাখা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। পরীক্ষার হলে মোবাইল পুরোপুরি নিষিদ্ধ। শুধু পরীক্ষার্থীরা নয়, শিক্ষকেরাও পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করতে পারবেন না। বিহার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের চেয়ারম্যান আনন্দ কিশোর জানান, নকল রুখতে সবরকম পদক্ষেপ নেয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন