News71.com
 International
 04 Feb 19, 01:57 PM
 127           
 0
 04 Feb 19, 01:57 PM

পশ্চিমবঙ্গে সিবিআই-পুলিশ রশি টানাটানি॥আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ আদালতে

পশ্চিমবঙ্গে সিবিআই-পুলিশ রশি টানাটানি॥আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ আদালতে

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার কেন্দ্র-রাজ্য সংঘাতের ছবিটা স্পষ্ট হয়ে যায়। বিভিন্ন মহলে রাষ্ট্রপতি শাসন চালু করার কথাও শোনা যেতে থাকে। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার প্রসঙ্গে চূড়ান্ত কথা বলবে সুপ্রিম কোর্টই। রবিবারের দিন-রাত দীর্ঘ টানাপোড়েনের পর সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র। প্রস্তুত রাজ্য সরকারও। জানাগেছে, ভারতের সর্বোচ্চ আদালতে রাজ্যের হয়ে সওয়াল করবেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি।

রবিবার কেন্দ্র-রাজ্য সংঘাতের ছবিটা স্পষ্ট হয়ে যায়। বিভিন্ন মহলে রাষ্ট্রপতি শাসন চালু করার কথাও শোনা যেতে থাকে। এই বিষয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাষ্ট্রপতি শাসন হলে দেখে নেব।’’ কিন্তু বিষয়টি শীর্ষ আদালতের বিচারে আসায় তেমন সম্ভবনা নেই বলেই মনে করা হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর মতে, ‘‘ব্যাপারটি যদি সুপ্রিম কোর্টে না যেত, তা হলে অন্য কিছু হওয়ার কথা ভাবা যেত। এখন আর রাষ্ট্রপতি শাসনের সম্ভবনা নেই।’’ কাজেই, রাজীব কুমারকে জেরা করা নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে সুপ্রিম কোর্টের বক্তব্যের দিকেই তাকিয়ে থাকতে হবে। সোমবার বেলা গড়ালেই হয়তো ছবি কিছুটা স্পষ্ট হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন