News71.com
 International
 04 Feb 19, 12:26 PM
 171           
 0
 04 Feb 19, 12:26 PM

পশ্চিমবঙ্গে সিবিআই ও পুলিশের দন্ধ॥উত্তপ্ত ভারতের সংসদ  

পশ্চিমবঙ্গে সিবিআই ও পুলিশের দন্ধ॥উত্তপ্ত ভারতের সংসদ   

আন্তর্জাতিক ডেস্কঃ সারদা কেলেঙ্কারি তদন্তে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআই ও পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের বিরোধ নিয়ে আজ সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ভারতের আইনসভা। উভয় কক্ষই বিরোধী দলগুলো একাট্টা হয়ে সিবিআই এর ভূমিকার নিন্দা জানায়। এ নিয়ে তারা আলোচনার দাবি করে। এই নিয়ে অচলাবস্থার জেরে সকালে সংসদের বৈঠক মুলতবিও করা হয়। পরে অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন। জানা গেছে, সকালে সংসদের অধিবেশ শুরু হতেই সিবিআই নিয়ে আলোচনার দাবিতে প্রবল হইহট্টগোল শুরু হয়। তারই জেরে মুলতবি হয়ে গেল সংসদের দুই কক্ষই।

গতকাল রবিবার থেকেই তৃণমূলের পক্ষ থেকে বিরোধী নেতাদের সঙ্গে কথাবার্তা শুরু করা হয়। আজ সোমবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সব বিরোধী দলের একটি আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় এগারোটায় অধিবেশন শুরু হলেই তারা একযোগে সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। এদিন তৃণমূলের পক্ষে রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিশ দেওয়া হয়। আম আদমি পার্টিও আলোচনার জন্য নোটিশ দেয়। একই নোটিশ দেওয়া হয় লোকসভাতেও। কিন্তু সেই নোটিশ গৃহীত হয়নি। তারপরই বিরোধীরা ক্ষোভে ফেটে পড়েন। তৃণমূলের নেতৃত্ব ১৫টি দল সংসদে সিবিআই নিয়ে আলোচনার জন্য তুমুল দাবি করে। রাজ্যসভায় বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। এদিন সাড়ে দশটা নাগাদ সংসদের বাইরেও সিবিআই নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। সেখানেও কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা তৃণমূলকে সমর্থন করে। ওড়িষ্যার ক্ষমতাসীন দল-বিজেডিও সিবিআই নিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। লোকসভা ও রাজ্যসভার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা শেষ পর্যন্ত মুলতবি করে দিতে হয়।


পরে অধিবেশন শুরু হলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনাথ সিং বলেন, দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। সেই তদন্তে বাধা দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার তদন্তে অসহযোগিতা করছেন। তাই বাধ্য হয়েই সিপির সঙ্গে কথা বলতে যায় সিবিআই। তদন্তের স্বার্থে গিয়ে আক্রান্ত হন সিবিআই আধিকারিকরা। তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, সারদা কেলেঙ্কারিতে সর্বস্বান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই আর্থিক কেলেঙ্কারির তদন্ত চলছে। তাতে বাধাদান যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, সিবিআইকে কাজ করতে দেওয়ার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন