News71.com
 International
 04 Feb 19, 12:21 PM
 96           
 0
 04 Feb 19, 12:21 PM

ফিলিপাইনের আবু সায়াফ জঙ্গি গোষ্ঠীর ৫ সদস্যর আত্মসমর্পণ।।  

ফিলিপাইনের আবু সায়াফ জঙ্গি গোষ্ঠীর ৫ সদস্যর আত্মসমর্পণ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের আবু সায়াফ জঙ্গি গোষ্ঠীর ৫ সদস্য আত্মসমর্পণ করেছে। আজ সোমবার এই তথ্য জানিয়েছে দেশটির পুলিশ প্রধান। আত্মসমর্পণকারীদের মধ্যে শীর্ষ নেতা কাম্মাহ পাই এবং ৪ জন সদস্য রয়েছে বলে জানা গেছে। তারা গত ২৭ তারিখ গির্জায় বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। ওই হামলায় প্রায় ২৭ জন নিহত হয়েছিলেন। এ বিষয়ে ফিলিপাইনের পুলিশ প্রধান অস্কার আলবায়ালদে বলেন, গত শনিবার ফিলিপাইনের সুলু প্রদেশের পাতিকুলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আবু সায়াফ জঙ্গি গোষ্ঠীর তিন সদস্য নিহত হন এবং ৫ জন আহত হন।


গত জানুয়ারি ২৭ তারিখে গির্জায় আত্মঘাতী হামলার জন্য ইন্দোনেশিয়ান এক যুগলকে সহায়তা করেছিল আত্মসমর্পণ করা শীর্ষ নেতা কাম্মাহ পাই এবং তিনি নিজেকে সরকারি সেনাদের কাছে সমর্পণ করতে বাধ্য হয়েছে। হয়ত সে সেনাদের হামলায় নিহত হতে চায়নি। আলবায়ালদে আরো জানান যে কাম্মাহ গির্জায় বোমা হামলার কথা অস্বীকার করেছে কিন্তু প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তিনি ইন্দোনেশিয়ার যুগলকে সহায়তা করেছিলেন। প্রসঙ্গত, আবু সায়াফ জঙ্গি গোষ্ঠী আইএস সমর্থিত একটি জঙ্গি দল যারা আত্মঘাতী হামলা এবং অপহরণের জন্য কুখ্যাত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন