News71.com
 International
 04 Feb 19, 12:20 PM
 108           
 0
 04 Feb 19, 12:20 PM

ভারতের প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে ধর্মঘটে বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।।  

ভারতের প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে ধর্মঘটে বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সভাপতি অমিত শাহ বাংলায় অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে অভিযোগ তুলে অবস্থান ধর্মঘটে বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা পুলিশ ও ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) মধ্যে বিবাদের পর সাংবাদিক সম্মেলন করে ধর্মঘটে বসেন তিনি। কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযানের প্রেক্ষিতে এ ধর্মঘটে বসেছেন তিনি। গতকাল বিকেলে হঠাৎ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশি অভিযানে যায় সিবিআই। এসময় কমিশনারের বাড়িতে মোতায়েন পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দেন।

শুধু বাধা দেয়াই নয় কলকাতা পুলিশের সঙ্গে রীতিমত ধাক্কাধাক্কি শুরু হয় সিবিআই কর্মকর্তাদের। এমন সময় কলকাতা পুলিশ জোরপূর্বক সিবিআই কর্মকর্তাদের গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। এ ঘটনা শোনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনাস্থলে যান। তিনি সেখানে গিয়ে মোদি আর অমিত শাহের বিরুদ্ধে বাংলায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে অবস্থান ধর্মঘটে বসে পড়েন। মমতা ব্যানার্জি সাংবাদিকদের বলেন, এটা স্পষ্টতই সংবিধানের লঙ্ঘন। রাজ্যের কর্মকর্তাদের রক্ষা করা আমার দায়িত্ব। সিবিআই কর্মকর্তাদের উদ্দেশে মমতা বলেন, তোমাদের এত সাহস কোথা থেকে হয় যে, তোমরা পুলিশ কমিশনারের বাসায় গ্রেফতারি পরোয়ানা ছাড়া তল্লাশি অভিযানে যাও?।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন