News71.com
 International
 04 Feb 19, 05:06 AM
 166           
 0
 04 Feb 19, 05:06 AM

পশ্চিমবঙ্গে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন॥আশঙ্কার কথা শোনালেন মমতা  

পশ্চিমবঙ্গে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন॥আশঙ্কার কথা শোনালেন মমতা   

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘‘মোদী পাগল হয়ে গিয়েছেন।’’ রাজিব কুমারকে কেন্দ্রে করে কেন্দ্র-রাজ্য সংঘাত তৈরি হওয়ায় বিভিন্ন মহলে রাষ্ট্রপতি শাসন চালু করার কথা উঠছে। ধর্নায় বসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, সংবিধানকে বাঁচাতে, এবং দেশকে বাঁচাতে তিনি ধর্না বসেছেন। আজ সোমবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত তৃণূলের প্রতিবাদ মিছিল চলবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রতিবাদ চালালেও রাস্তা বন্ধ করতে বা কোনও রকমের উত্তেজনা তৈরি না করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভারতীয় রাজনীতিতে দিদি বলে সুপরিচিত মমতা ব্যানার্জি বলেন ।’’ সিবিআই কর্তা রাজিব কুমারকে কেন্দ্রে করে কেন্দ্র-রাজ্য সংঘাত তৈরি হওয়ায় বিভিন্ন মহলে রাষ্ট্রপতি শাসন চালু করার কথা উঠছে। এই বিষয়ে মমতা বলেন, ‘‘রাষ্ট্রপতি শাসন হলে দেখে নেব।’’ একদিকে যেমন তিনি রাস্তা অবরোধ করে মানুষের অসুবিধা করতে না করেছেন, তেমনই কাল থেকে এই রাজ্য-কেন্দ্র সংঘাতের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার ডাক দিয়েছেন। ফলে কাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকা অচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, আজ সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআই। রাজীব কুমার কান্ডে পুরো বিষয় নিয়ে দেশের শীর্ষ আদালতের কাছে রাত পোহালেই তুলে ধরা হবে ঘটনা। সিবিআই শীর্ষ কর্তা নাগেশ্বর রাও সরাসরি বলেন, ‘‘ আমাদের কাছে প্রমাণ আছে তথ্য নষ্ট করেছে রাজীব কুমার। দু’ বছর ধরে কথা বলার চেষ্টা করার পরেও উত্তর পাওয়া যায়নি। গত বছর ১৬ জুলাই আমরা তাঁর সহযোগিতা চাই, কিন্তু কোনও সাহায্যই পাওয়া যায়নি।।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন