News71.com
 International
 03 Feb 19, 07:35 AM
 124           
 0
 03 Feb 19, 07:35 AM

ভারতের জম্মু-কাশ্মীরে তুষারধসে নিহত ৪।।  

ভারতের জম্মু-কাশ্মীরে তুষারধসে নিহত ৪।।   

আন্তর্জাতিক ডেস্কঃ তুষারপাতে স্থবির হয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ। বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত। আরও কয়েকদিন তুষারপাতের শঙ্কা আবহাওয়া বিভাগের। এর মধ্যেই ভারতের জম্মু-কাশ্মীরে তুষারধসে ৪ জনে মৃত্যু হয়েছে। মাস খানেক ধরেই ভারতের হিমাচল প্রদেশে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয়সহ ঘুরতে আসা পর্যটকরা। গতকাল শনিবারও প্রদেশটিতে তুষারপাত হলে, বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। বিপাকে পড়েন হাজারো মানুষ।

জানা গেছে, অনেকক্ষণ ধরে গাড়ি আটকে আছে। একটা গাড়িও ঠিকমতো চলতে পারছে না তুষারপাতের কারণে। প্রশাসন কিছু করবে, এমনটাই আহ্বান জানাবো। একই অবস্থা উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের দার্জিলিংয়েও। তবে সেখানে তুষারপাত তুলনামূলক কম হওয়ায় পর্যটকদের আনাগোনা রয়েছে। এদিকে, জম্মু-কাশ্মীরে তুষারধসে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া গেলো দুদিনে রাজ্যটিতে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন