News71.com
 International
 02 Feb 19, 05:32 AM
 136           
 0
 02 Feb 19, 05:32 AM

সাগরে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ৬টি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন নামাচ্ছে ভারত॥  

সাগরে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ৬টি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন নামাচ্ছে ভারত॥   

আন্তর্জাতিক ডেস্কঃ সাগরে অত্যাধুনিক প্রযুক্তির ছয়টি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন নামাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই সাবমেরিনগুলো বানানোর প্রস্তাব পাস করে দিয়েছে। যাতে ব্যয় হবে ৪০ হাজার কোটি রুপি। গতকাল শুত্রুবার ভারতীয় ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের (ডিএসি) বৈঠকে নৌবাহিনীর জন্য বড় ধরনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এ বৈঠকে ছয়টি সাবমেরিন ছাড়াও সেনাবাহিনীর জন্য পাঁচ হাজার ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

সাবমেরিনগুলো বানাতে কৌশলগত অংশীদারিত্ব চাইবে ভারত। এ পদ্ধতিতে একটি বেসরকারি সংস্থা কোনো নির্দিষ্ট প্রকল্পের জন্য বিদেশি প্রতিরক্ষা সংস্থার সঙ্গে জোট বাঁধতে পারে। যদিও এভাবে দ্বিতীয়বারের মতো প্রতিরক্ষা সরঞ্জাম বানাচ্ছে ভারত। এর আগে ২১ হাজার কোটি রুপি ব্যয় করে নৌবাহিনীর জন্য ১১১টি রসদ সরবরাহ হেলিকপ্টার বানিয়েছিল দেশটি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ভারতের সাগরে এই ছয়টি পারমাণবিক সাবমেরিন নামাতে পারলে, দেশের প্রতিরক্ষা কাঠামোই বদলে যাবে। নৌবাহিনী অনেক বেশি শক্তিশালী হবে। প্রযুক্তিগত ভাবে অগ্রগতি হবে ভারতের প্রতিরক্ষার। এছাড়া এই ছয়টি সাবমেরিন বানাতে ব্যয় হবে ৪০ হাজার কোটি রুপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন