News71.com
 International
 01 Feb 19, 01:48 PM
 186           
 0
 01 Feb 19, 01:48 PM

সম্পূরক বাজেটে কৃষকদের অপমান করেছে মোদী সরকার॥রাহুল গান্ধী  

সম্পূরক বাজেটে কৃষকদের অপমান করেছে মোদী সরকার॥রাহুল গান্ধী   

আন্তর্জাতিক ডেস্কঃ দোরগোড়ায় ভারতের লোকসভা নির্বাচন৷ তার আগে মোদী সরকারর অন্তবর্তীকালীন বাজেটে কৃষকদের পঞ্জীভূত ক্ষোভ প্রশমনে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গোয়েল৷ তবে সেই ঘোষণাকেই হাতিয়ার করে বাজেট বিরোধীতায় সরব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ বাজেটে কৃষকদের জন্য ঘোষণা আদতে তাদের অপমান বলে জানিয়েছেন রাহুল গান্ধী৷ আজ শুক্রবার ভারতের অর্থমন্ত্রলয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেন, ২ হেক্টরের কম জমির মালিকদের বছরে ৬ হাজার টাকা দেওয়া হবে৷ বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি দিয়ে দেওয়া হবে৷ জোর গলায় পীযূষ গোয়েল দাবি করেন, কৃষকদের রোজগার দ্বিগুণ করা হয়েছে৷ পাশাপাশি আর্থিক ঘাটতি ৩.৪ শতাংশ কমেছে৷


ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর এই গোষণার বিরুদ্ধে ট্যুইটারে সরব হন কংগ্রেস সভাপতি রাহুল৷ তিনি লেখেন, মোদী সরকারের বিগত পাঁচ বছরের অযোগ্যতা ও দাম্ভিকতায় বহু কৃষকের প্রাণ চলে গিয়েছে৷ বাজেটের যে ঘোষণা তাতে প্রতিদিন কৃষকরা পাবেন ১৭ টাকা৷ এই ঘোষণা আসলে কৃষক ও তাদের কাজকে অপমান করা৷ গো-বলয়ের ভোটে হারের পর কৃষকদের মন জয়ে মরিয়া বিজেপি৷ এবারের বাজেটে কৃষক ও কৃষি ক্ষেত্রে জনমোহিনী কিছু ঘোষণা করা হবে এমন ইঙ্গিত আগেই মিলেছিল৷ সেই মতো মোদী সরকারের শেষ অন্তর্বর্তী বাজেটে কৃষকদের মন জয়ের বড় চমক ঘোষণা করেন অর্থমন্ত্রী৷ অন্যদিকে, কংগ্রেস সভাপতি আগেই জানিয়েছেন ক্ষমতায় এলে দেশবাসীর ন্যূনতম রোজগারের বন্দোবস্ত করা হবে৷ রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ গো-বলয়েক তিন রাজ্যে ক্ষমতায় এসেই কৃষকদের ঋণ মকুব করেছে কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার৷ ফলে স্পষ্ট দিল্লির মসনদ দখলের লক্ষ্যে কৃষক ভোটে নজর শাসক, বিরোধী সবার৷ সেই প্রেক্ষাপটে রাহুল গান্ধীর ট্যুইট যথেষ্ট তাৎপর্যবাহূ বলে মনে করা হচ্ছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন