News71.com
 International
 01 Feb 19, 07:02 AM
 141           
 0
 01 Feb 19, 07:02 AM

ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে বিরোধীনেতা গুইদোকে স্বীকৃতি দিলো ইইউ পার্লামেন্ট॥  

ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে বিরোধীনেতা গুইদোকে স্বীকৃতি দিলো ইইউ পার্লামেন্ট॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। ভেনেজুয়েলায় একটি অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন না করা পর্যন্ত গুইদোকে স্বীকৃতি দিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের প্রতিও আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

এখন পর্যন্ত অন্তত ২০টি দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেছে। এরই ধারাবাহিকতায় এবার গুইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে প্রস্তাব পাস করলো ইউরোপীয় পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার ৪৩৯-১০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়। ৮৮ জন ভোটদানে বিরত থাকে। ওই প্রস্তাবে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়েছে। বলা হয়েছে, জাতীয় পরিষদ হলো ভেনেজুয়েলার একমাত্র বৈধ গণতান্ত্রিক কর্তৃপক্ষ যাদের ক্ষমতাকে পুনঃপ্রতিষ্ঠা ও সম্মান করতে হবে। সদস্যদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রস্তাবে আরও বলা হয়, গুইদোকে লাতিন আমেরিকান দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে অনেকগুলো গণতান্ত্রিক দেশের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন