News71.com
 International
 31 Jan 19, 04:27 PM
 139           
 0
 31 Jan 19, 04:27 PM

সোশ্যাল মিডিয়ায় নয়, ভোটের মাধ্যমেই সুদানের প্রেসিডেন্ট নির্বাচিত হবে॥উমর আল বাশির  

সোশ্যাল মিডিয়ায় নয়, ভোটের মাধ্যমেই সুদানের প্রেসিডেন্ট নির্বাচিত হবে॥উমর আল বাশির   

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের প্রেসিডেন্ট উমর আল বাশির বলেছেন, সোশ্যাল মিডিয়ায় নয়, প্রেসিডেন্ট পরিবর্তন হয় ভোটের মাধ্যমে। আর এর সিদ্ধান্ত জনগণই দেবে। দেশের দক্ষিনপ্রদেশে এক জনসভায় তিনি বলেন, অনূকুল পরিস্থিতি, অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের নানানচাপ সত্বেও সুদানের অবস্থা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। দেশের কল্যাণে তরুণদের দায়িত্বগ্রহণের আহ্বান জানিয়ে সুদানের প্রেসিডেন্ট বলেন, তরুণদেরই আগামীর নেতৃত্ব গ্রহণ করতে হবে।

আমি কথা দিচ্ছি, ভবিষ্যতপ্রজন্মের সুন্দর জীবন গড়ার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত আছি। গত ১৯ ডিসেম্বর সুদান সরকার রুটির মূল্য বৃদ্ধি করেছে। যার কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানীসহ কয়েকটি এলাকায় এ নিয়ে বিক্ষোভও হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরকারের তুমুল সমালোচনা হওয়ায় প্রেক্ষিতে এমন মন্তব্য করলেন সুদানের প্রেসিডেন্ট উমর আল বাশির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন