
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ সপ্তাহেই সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়বে শিকাগোতে। যার রেকর্ড ছাড়িয়ে যাবে বরফের মহাদেশ অ্যান্টার্কটিকা, আলাস্কা এবং উত্তর মেরু অংশের মতো উল্লেখযোগ্য মাইনাস ডিগ্রির তাপমাত্রাকেও। বিশেষ করে আজ বুধবার অঙ্গরাজ্যটির তাপমাত্রা নতুন সব রেকর্ড ভেঙে নিচে নেমে যাবে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শিকাগো হবে শীতলতম অঞ্চল। যেখানে এর তাপমাত্রা রেকর্ড গড়বে নতুন করে। দেশটির আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, অঙ্গরাজ্যটির উইন্ডি শহরের তাপমাত্রা নামবে মাইনাস ২৩ ডিগ্রি ফারেনহাইটে (-৩০.৫ ডিগ্রি সেন্টিগ্রেড)।
শিকাগো জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে, বুধবার রাতে এবং আগামীকাল বৃহস্পতিবার সকালে শিকাগোর তাপমাত্রা -২৫ এর নিচে নামবে বলে পূর্বাভাস রয়েছে। এ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সকালে উত্তর মেরুর থেকেও ঠাণ্ডা হবে শিকাগো। মার্কিন আবহাওয়াবিদ রায়ান মাওই জানিয়েছেন, উত্তর মেরুসহ উত্তর মহাসাগরে বর্তমানে সম্ভবত তাপমাত্রা আছে জিরো থেকে প্রায় ২০ ডিগ্রি নিচে। এ হিসেবে বুধ থেকে আগামীকাল বৃহস্পতিবার শিকাগোতে সর্বকালের সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়বে। তখন এর তাপমাত্রা জিরো থেকে ২৭ ডিগ্রি নিচে থাকবে। যা উত্তর মহাসাগার থেকে প্রায় ৭ ডিগ্রি বেশি মাইনাস।