News71.com
 International
 30 Jan 19, 07:39 AM
 175           
 0
 30 Jan 19, 07:39 AM

পশ্চিমবঙ্গের কাথি’তে বিজেপি-তৃণমূল সংঘর্ষ॥পুরো এলাকা রনক্ষেত্র  

পশ্চিমবঙ্গের কাথি’তে বিজেপি-তৃণমূল সংঘর্ষ॥পুরো এলাকা রনক্ষেত্র    

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কাঁথিতে জনসভা ছিল বিজেপি সভাপতি অমিত শাহর। সেই সভা শেষ হওয়ার পর তুমুল সংঘর্ষ বেধে যায় বিজেপি আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে। পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীনদের অভিযোগ, বিজেপি তাদের দলীয় কার্যালয়ে ভাংচুর চালিয়েছে। অন্যদিকে অমিত শাহর সভাতে আসা বিজেপি কর্মীদের কয়েকটি বাইক ও বাস তৃণমূল কর্মীরা ভাংচুর করে জ্বালিয়ে দেয় বলে পাল্টা অভিযোগ করেছে বিজেপি। সন্ধ্যার পর থেকে রণক্ষেত্রে রূপ নেয় মেদিনিপুরের কাঁথি বাইপাস ও সংলগ্ন এলাকা। রাত পর্যন্ত যত্রতত্র ভাঙচুর করা বাস, পোড়া বাইক পড়ে থাকতে দেখা যায়।

নামানো হয় র্যা্পিড অ্যাকশন ফোর্স- র্যা ফ ও কমব্যাট ফোর্স। তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী জানিয়েছেন, আজ বুধবার হামলার প্রতিবাদে কাঁথিতে মিছিল হবে। ৩ ফেব্রুয়ারি শাহের সভার মাঠেই পাল্টা সভা করবে তৃণমূল। এর আগে সভামঞ্চে উস্কানিমূলক বক্তব্য দেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, ওরা যত বাধা দেবে, বিজেপি কর্মীরা তত উজ্জীবিত হবে। দিল্লিতে বিজেপির সদর দফতরে এ ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করে নিন্দা করা হয়। ঘটনার ব্যাপারে ব্যাখ্যা চেয়ে মুখ্যমন্ত্রী মমতাকে ফোন করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তৃণমূল নেতারা বলেন, মুখ্যমন্ত্রী রাজনাথকে জানিয়েছেন আক্রমণকারীরা শিশু-বৃদ্ধ-মহিলা-প্রতিবন্ধী কাউকে রেহাই দেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন