News71.com
 International
 30 Jan 19, 04:54 AM
 178           
 0
 30 Jan 19, 04:54 AM

পাকিস্তানের পুলিশ থানায় সন্ত্রাসী হামলা॥ নিহত ৫, আহত ২৫

পাকিস্তানের পুলিশ থানায় সন্ত্রাসী হামলা॥ নিহত ৫, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ফের সন্ত্রাসবাদী হামলা। গতকাল মঙ্গলবার বালুচিস্তানের একটি পুলিশ থানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। জানা গেছে, চার জন সন্ত্রাসী এই হামলা চালায়। প্রথমে থানা লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। এরপরই শুরু হয় এলোপাথাড়ি গুলিবৃষ্টি। পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে আট ঘণ্টা ধরে লড়াই চলে। হামলাকারী চার সন্ত্রাসীকেই নিকেশ হত্যা করতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে, ওই থানার ভিতরে পুলিশ বাহিনীতে নিয়োগের পরীক্ষা চলছিল। হামলায় তাদের মধ্যে অনেকেই হতাহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন