News71.com
 International
 27 Jan 19, 11:54 AM
 192           
 0
 27 Jan 19, 11:54 AM

ইরাকে জোড়া বোমা হামলা।।নিহত ৯

ইরাকে জোড়া বোমা হামলা।।নিহত ৯

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে উত্তরাঞ্চলে শিরকাত শহরে জোড়া বোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। আজ রবিবার এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জন। ইরাক পুলিশ এমনটি জানিয়েছে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তা মাজিদ ঘাটরান বলেন, শিরকাত শহরে একজন পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় ৯ জন নিহত হয় এবং ১৭ জন আহত হয়। পরে হামলাস্থলে যাওয়ার সময় পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে আবারো হামলা চালানো হয়। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ২০১৭ সালের ডিসেম্বরে ইরাকের ওই অঞ্চলে পরাজিত হওয়ার পর প্রায়ি গেরিলা আক্রমণ চালায় আইএস জঙ্গি গোষ্ঠী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন