News71.com
 International
 27 Jan 19, 05:13 AM
 177           
 0
 27 Jan 19, 05:13 AM

পাকিস্তানের ''জাতীয় পানীয়'' আখের রস॥

পাকিস্তানের ''জাতীয় পানীয়'' আখের রস॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সরকার আখের রসকে দেশটির ''জাতীয় পানীয়'' হিসেবে ঘোষণা করেছে। সোশ্যাল মিডিয়ায় এক ভোটাভুটির মাধ্যমে জাতীয় পানীয় নির্ধারণ করে পাকিস্তানের সরকার। পাকিস্তানের জাতীয় পানীয় কী হবে তা জানতে সোশ্যাল মিডিয়া টুইটারে ভোটাভাটির আয়োজন করে দেশটির সরকার। ওই ভোটাভুটিতে কমলার রস, আখের রস ও গাজরের রস- এই তিনটির মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলা হয়। শেষ পর্যন্ত মানুষজন ভোটাভুটির মাধ্যমে আখের রসকে পাকিস্তানের জাতীয় পানীয় হিসেবে বেছে নেয়। জানা গেছে, মোট ৭ হাজার ৬১৬ জন ভোট দেন। তাদের মধ্যে ৮১ ভাগ মানুষ আখের রসের পক্ষে ভোট দিয়েছেন। আর কমলার রস ও গাজরের রস যথাক্রমে ১৫ শতাংশ ও ৪ শতাংশ ভোট পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন