
আন্তর্জাতিক ডেস্কঃ গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নৃশংসভাবে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। এই সাংবাদিকের হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্তকারীদের নাম ঘোষণা করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি দল খাশোগি হত্যাকাণ্ডের তদন্ত করবে। বিচারবর্হিভূত হত্যাকাণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এগনেস কালামার্ড এ কথা জানিয়েছেন ।
এগনেস কালামার্ড জানান, আগামী সপ্তাহে তুরস্ক সফর করবেন তিনি। খাশোগি হত্যাকাণ্ডে ‘স্বাধীন আন্তর্জাতিক তদন্তের’ অংশ হিসেবে তার এই সফর। এদিকে, জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানিয়েছে, আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন এগনেস কালামার্ড। তার সঙ্গে থাকবেন হেলেনা কেনেডি এবং দুয়ার্তে নুনো ভিয়েরা ।