
আন্তর্জাতিক ডেস্কঃ সাহসিকতার পুরস্কার পেলেন ৮৫৫ পুলিশ অফিসার। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে এই সমস্ত সাহসী পুলিশ অফিসাররা পুরস্কার নেন। গতকাল শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাঁদের সম্মানিত করা হয়। এ বার সাহসিকতা প্রদর্শনে পুলিশ পদক পেয়েছেন ১৪৬ জন অফিসার। রাষ্ট্রপতি পুলিশ পদকে সম্মানিত করা হয়েছে আরও ৩ অফিসারকে। সর্বোচ্চ সাহসিকতার জন্য কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের ৪১ অফিসারকে এই সম্মান দেওয়া হয়। এ ছাড়া ওডিশা পুলিশের ২৬ জন সম্মানিত হয়েছেন ।