News71.com
 International
 20 Jan 19, 11:19 AM
 202           
 0
 20 Jan 19, 11:19 AM

চিলিতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প॥  

চিলিতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প॥   

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার রাতে চিলির উত্তরাঞ্চলীয় উপকূলে কম্পনটি আঘাত হানে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ।

ইউএসজিএস জানিয়েছে, মেক্সিকো সময় গতকাল শনিবার রাত ১০টা ৩২ মিনিটে কোকিম্বো শহরের ১৫ দশমিক ৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৩ কিলোমিটার নিচে। উপকূলীয় এলাকায় ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে উঠলে অনেকে সুনামির ভয়ে শঙ্কিত হয়ে পড়েন। তবে দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে কোনও সুনামি সতর্কতা দেওয়া হয়নি ।

একজন প্রত্যক্ষদর্শী জানান, কম্পনে পুরনো ভবনগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সংলগ্ন সৈকত শহর লা সেরেনায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সান্তিয়াগো ৪০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এ শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। লা সেরেনা’র একটি হোটেলের রিসিপশনিস্ট ক্যামিলা ক্যাস্টিলো। তিনি বলেন, আমি খুব শক্ত ছিলাম। তবে পর্যটকরা শঙ্কিত হয়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত গুরুতর কিছু ঘটেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন