News71.com
 International
 19 Jan 19, 09:13 AM
 231           
 0
 19 Jan 19, 09:13 AM

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ১০টি শহরের মধ্যে এশিয়ার কোন শহর নেই ॥

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ১০টি শহরের মধ্যে এশিয়ার কোন শহর নেই ॥

আন্তর্জাতিক ডেস্কঃ কোন শহর সবচেয়ে বেশি বিপজ্জনক? খুন-রাহাজানি যদি মানদণ্ড হয়,তবে সেই হিসেবে সবচেয়ে এগিয়ে আছে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস৷ প্রথম ৫০টি বিপজ্জনক শহরের তালিকায় এশিয়া বা ইউরোপের কোনো শহর নেই ৷ যে শহরে প্রতিদিন অন্তত ৩২ জন খুন হয়। বিশ্বের প্রায় সব বিষয়েই পরিসংখ্যান এবং তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করে ৷ তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহর হিসেবে উল্লেখ করা হয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের নাম৷ বলা হয়েছে,সে শহরে প্রতি বছর ১ লক্ষ মানুষের মধ্যে অন্তত ১১ হাজার ৯৮৭ জন খুন হয়৷ অর্থাৎ প্রতিদিন ১ লাখের মধ্যে গড়ে খুন হয় ৩২ জনেরও বেশি মানুষ ৷

পাখির শহর,মানুষ হত্যার শহর বলে খ্যাত মধ্য অ্যামেরিকার দেশ হন্ডুরাস৷ সে দেশের স্যান পেড্রো সুলা শহর পাখির শহর নামেও পরিচিত ৷ সেই শহরে সন্ত্রাসীরা পাখির মতোই গুলি করে মানুষ হত্যা করে ৷ নইলে কোনো শহরে বছরে এক লাখের মধ্যে ১১ হাজার ১০৩ জন খুন হতে পারে।

এল সালভাদরের রাজধানীও কুখ্যাতঃ মধ্য অ্যামেরিকার সবচেয়ে ছোট দেশ এল সালভাদরের রাজধানী স্যান সালভাদরও খুন-রাহাজানির জন্য কুখ্যাত ৷ স্যান সালভাদরে বছরে এক লাখে খুন হয় ১০ হাজার ৮৫৪ জন ৷

মেক্সিকোর আকাপুলকোও রীতিমতো ত্রাসের রাজত্বঃ মেক্সিকোর বন্দর নগরী আকাপুলকোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ৷ প্রতি বছর সেখানে এক লাখে গড়ে খুন হয় ১০ হাজার ৪৭৩ জন ৷

ভেনিজুয়েলা আর হন্ডুরাসের আরো শহরঃ ভেনিজুয়েলা আর হন্ডুরাসে সার্বিকভাবেই খুন-রাহাজানির মাত্রা অনেক বেশি ৷ তাই সবচেয়ে বিপজ্জনক ৫০টি শহরের তালিকায় পঞ্চম ও সপ্তম স্থানে রয়েছে ভেনিজুয়েলার মাতুরিন এবং ভ্যালেন্সিয়া৷ ষষ্ঠ স্থানে এসেছে হন্ডুরাসের ডিস্ট্রিটো সেন্ট্রালের নাম ৷ মাতুরিনে প্রতি বছর ১ লাখে ৮ হাজার ৬৪৫ জন,ডিস্ট্রিটো সেন্ট্রালে ৭ হাজার ৩৫১ জন এবং ভ্যালেন্সিয়ায় ৭২৩১ জন খুন হয় ৷

কলম্বিয়া আর দক্ষিণ আফ্রিকাও পিছিয়ে নেইঃ অষ্টম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে কলম্বিয়ার পালমিরা,দক্ষিণ আফ্রিকার কেপ টাউন এবং কলম্বিয়ার আরেক শহর ক্যালি ৷ শহর তিনটিতে ১ লাখ মানুষের মধ্যে প্রতি বছর খুন হয় যথাক্রমে ৭ হাজার ৮৮,৬ হাজার ৫৫৩ ও ৬ হাজার ৪২৭ জন ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন