News71.com
 International
 19 Jan 19, 08:43 AM
 170           
 0
 19 Jan 19, 08:43 AM

পাকিস্তানের চেয়ে সব সময়ই এগিয়ে ভারতের সেনাবাহিনী॥জেনারেল রণবীর সিং  

পাকিস্তানের চেয়ে সব সময়ই এগিয়ে ভারতের সেনাবাহিনী॥জেনারেল রণবীর সিং   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সেনার উত্তরাঞ্চলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং দাবি করেছেন, পাকিস্তানের সেনাবাহিনীর থেকে সব সময়ই এক ধাপ এগিয়ে ভারতের সেনাবাহিনী। গত বৃহস্পতিবার রণবীর সিং বলেন, সীমান্তের ওপার থেকে যে কোনও রকম হামলার যোগ্য জবাব সব সময়ই দেওয়া হয় ।

তার দাবি, গত কয়েক দিনে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছে ৫ পাকিস্তানি সেনার এবং আহত হয়েছেন আরও কয়েকজন। ভারতে চোরাগোপ্তা হামলা চালাতে গিয়ে সম্প্রতি পাক সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীরা বড় ক্ষতির মুখে পড়েছে। এ সময় তিনি আরও বলেন, ২০১৮ সাল ভারতীয় সেনার কাছে উল্লেখযোগ্য। গত বছর ২৫০'র বেশি সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে, ৫৪ জনকে জীবন্ত ধরা হয়েছে এবং চারজন আত্মসমর্পণ করেছে। তবে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন