News71.com
 International
 19 Jan 19, 04:48 AM
 274           
 0
 19 Jan 19, 04:48 AM

যুক্তরাষ্ট্রের ডাকা ইরান-বিরোধী বৈঠকে যোগ দেবেন না ইইউ’র প্রতিনিধি॥  

যুক্তরাষ্ট্রের ডাকা ইরান-বিরোধী বৈঠকে যোগ দেবেন না ইইউ’র প্রতিনিধি॥   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগে পোল্যান্ডে অনুষ্ঠেয় ইরান-বিরোধী বৈঠকে যোগ দেবেন না ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) ফরেন অ্যাফেয়ার্স এবং সিকিউরিটি পলিসি বিষয়ক হাই রেপ্রেজেন্টেটিভ ফেদেরিকা মোগেরিনি। ইসলামিক রিপাবলিক একটি একান্ত সাক্ষাৎকারে ইইউর একজন কর্মকর্তা একথা জানান। ইরান-বিরোধী বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৩-১৪ ফেব্রুয়ারি। এই কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, পোল্যান্ডে যখন ইরান-বিরোধী বৈঠক অনুষ্ঠিত হবে, তখন মোগেরিনি ব্যক্তিগত সফরে ব্যস্ত থাকবেন। তাই এই বৈঠকে তার উপস্থিত না থাকার সম্ভাবনায় বেশি ।

এদিকে এই বৈঠকে মোগেরিনির উপস্থিত না থাকার বিষয়টি ইইউ’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। এছাড়া ফ্রান্স ও লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত থাকবেন না এবং ব্রিটেন ও জার্মানি এখনও তাদের প্রতিনিধি বাছাই করেনি বলেও জানায় গণমাধ্যমটি। এই ইরান-বিরোধী বৈঠক হোস্টি করার জন্য পোল্যান্ড কর্তৃপক্ষকে নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি দেশটিকে ‘ইরান-পোল্যান্ড ফ্রেন্ডশিপ সিম্বল’র কথা মনে করিয়ে দিয়েছেন ।

তিনি বলেছেন, মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের কুমন্ত্রণা ও চাপে প্রভাবিত হয়ে পোল্যান্ড হোয়াইট হাউজের ইরান-বিরোধী নীতির সঙ্গে আপোস করেছে। এই ধরনের বৈঠক হোস্ট করা ভুল পদক্ষেপ এবং আন্তর্জাতিক আইন-বিরোধী। এই বৈঠকের বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার টুইটার পেজে এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের ইরান-বিরোধী শো’তে যারা যোগ দেবে তারা মৃত, নিন্দিত বা একঘরে। আর ইরান আগের চেয়ে এখন বেশি শক্তিশালী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন