News71.com
 International
 19 Jan 19, 04:47 AM
 183           
 0
 19 Jan 19, 04:47 AM

মেক্সিকোর জ্বালানি পাইপলাইনে বিস্ফোরণ॥ নিহত ২০ আহত ৫৪  

মেক্সিকোর জ্বালানি পাইপলাইনে বিস্ফোরণ॥ নিহত ২০ আহত ৫৪   

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে একটি জ্বালানি তেলের পাইপলাইনে বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৫৪ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে ।

হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়াদ জানান, ‘লিক’ হওয়া জ্বালানি তেলের পাইপলাইন থেকে স্থানীয় কিছু লোক তেল চুরি করতে যায়। এসময় বিস্ফোরণে ২০ জন লোক পুড়ে মারা যায়। ফায়াদ দেশটির স্থানীর এক টেলিভিশনকে জানায়, ওই বিস্ফোরণে ২০ জন লোক পুড়ে মারা গেছে এবং ৫৪ জন পুড়ে আহত হয়েছে।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়ে হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন