
আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আন-নাহইয়ান দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে ইসরাইল সফরে গেছেন। আবুধাবি থেকে তেল আবিব সরাসরি বিমানযোগে গেছেন। কোনোরকম গোপনীয়তা না রেখে আবদুল্লাহ ইসরায়েল সফরে গেছেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে ।
আবুধাবি থেকে সরাসরি বিমানযোগে তেল আবিরে উদ্দেশে এ সফরের ইয়েদিয়ত আহরোনোত। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জর্ডানের রাজধানী আম্মানে না নেমে সরাসরি আবুধাবি থেকে একটি ব্যক্তিগত বিমানে করে তেল আবিব পৌঁছান তারা। তাছাড়া ইসরাইল বিষয়ক বিশ্লেষক এদি কোহেন এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, বিমানটি আবদুল্লাহ ও আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদকে নিয়ে তেল আবিবে পৌঁছেছে ।
তিনি আরও জানান, বর্তমানে তেল আবিবের রিজ কার্লটন লাক্সারি হোটেলে এখন অবস্থান করছেন তারা। স্থানীয় অ্যারেনা বিপণীকেন্দ্রে তাদেরকে কেনাকাটা করতেও দেখা গেছে। এদিকে, সিরিয়ার সরকার বিরোধী নেতা বাসসাম জারাও টুইটার বার্তায় এ সফরের বিষয়টি নিশ্চিত করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র মধ্যপ্রাচ্য সফরের পরেই এমন সফরের ঘটনা ঘটল ।