News71.com
 International
 18 Jan 19, 03:21 AM
 176           
 0
 18 Jan 19, 03:21 AM

কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনার অভিযান॥ খতম ৫ পাক সেনা, বাঙ্কার ধ্বংস  

কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনার অভিযান॥ খতম ৫ পাক সেনা, বাঙ্কার ধ্বংস   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানকে তাদের ভাষাতেই জবাব দিল ভারত৷ গতকাল বুধবার রাতে পুঞ্চ সেক্টরে সীমান্তের ওপারে থাকা একাধিক পাক সেনার বাঙ্কার গুড়িয়ে দিয়েছে ভারতীয় জওয়ানরা৷ একই সঙ্গে খতম হয়েছে ৫ পাক সেনা৷ গত কয়েকদিন ধরে পুঞ্চ সেক্টরে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছিল পাকিস্তান৷ এই বাঙ্কারগুলি সেই কারণে এনেছিল পাক সেনা৷ সেগুলি গুড়িয়ে সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার কাজ করেছে ভারত ৷

কয়েকদিন আগে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত৷ পরিস্কার জানিয়েছিলেন, পাকিস্তান যদি সীমান্তে শান্তি নষ্ট করার কাজ চেষ্টা করে তাহলে ভারতও চুপ করে বসে থাকবে না৷ জবাব তারা দেবে৷ সেনাপ্রধানের সেই হুমকি যে ফাঁকা বুলি ছিল না তা প্রমাণ করে দেন ভারতীয় জওয়ানরা৷ এই পুঞ্চ সেক্টরে কয়েকদিন ধরে লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলছিল পাক সেনা৷ গত শনিবার পুঞ্চের গুলপুল ও খাদি কারমারা এলাকায় হেভি শেলিং করে পাক সেনা৷ তার আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতি পরপর তিনদিন পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷

টাইমস অব ইন্ডিয়া এক রিপোর্ট জানাচ্ছে, গতকাল বুধবার রাতের ঘটনায় ভারতীয় জওয়ানরা ৭টি পাক বাঙ্কার গুড়িয়ে দিয়েছে৷ মারা গিয়েছে পাঁচ পাক সেনা৷ এছাড়া আরও তিন পাক সেনা জখম হয়েছে৷ ভারতের জবাবের পর রাজৌরিতে এদিন কোনও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেনি৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন