
আর্ন্তজাতিক ডেস্কঃ সোয়াইন-ফ্লুতে আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। হঠাৎ করেই বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হওয়ার কারণে নয়াদিল্লির এইমসে ভর্তি আছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। চিকিৎসক রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অমিত শাহ নিজে টুইট করেই অসুস্থতার কথা জানিয়েছেন। এতে তিনি সোয়াইন-ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টিও জানান। টুইটে অমিত শাহ লিখেন,তার চিকিৎসা চলছে এবং তিনি আশা করছেন সবার প্রার্থনায় দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।