News71.com
 International
 16 Jan 19, 01:09 PM
 174           
 0
 16 Jan 19, 01:09 PM

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সম্ভাব্য তালিকায় এগিয়ে আছেন ভারতীয় ইন্দ্রা॥

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সম্ভাব্য তালিকায় এগিয়ে আছেন ভারতীয় ইন্দ্রা॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাংক প্রধানের সম্ভাব্য তালিকায় এগিয়ে আছেন পেপসিকোর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা কে. নুইকে বিবেচিত করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। হোয়াইট হাউসের বরাত দিয়ে একাধিক সূত্র এই তথ্য জানায়। ভারতে জন্মগ্রহণকারী ইন্দ্রা প্রায় এক দশক ধরে পেপসিকো’র দায়িত্বে ছিলেন। এরপর তিনি ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের প্রশাসনিক সহযোগী হিসেবে নিযুক্ত হন। বিশ্বব্যাংকের প্রার্থী নির্বাচনে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছেন ট্রাম্প কন্যা। একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প কন্যার সহযোগিতায় বিশ্বব্যাংকের প্রধানের পদে নির্বাচন করবেন ইন্দ্রা। এক টুইট বার্তায় ইভাঙ্কা ইন্দ্রার ব্যাপক প্রশংসা করেন। এর আগে এক খবরে বলা হয়েছিল বিশ্বব্যাংকের প্রধানের তালিকায় থাকবেন ইভাঙ্কা ট্রাম্প। কিন্তু হুট করে ইভাঙ্কা জানান তিনি এই পদে থাকবেন না।

হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক উপ-পরিচালক জেসিকা ডিট্টো বলেন,মার্কিন অর্থমন্ত্রী স্টিভান মিউচিন ও হোয়াইট হাউস চিফ অব স্টাফ মিক মুলভানি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে ইভাঙ্কা ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন। কেননা,তিনি গত দু বছর ধরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। গত সপ্তাহে আকস্মিকভাবে জিম ইয়ং কিম বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার তিন বছরের বেশি সময় বাকি থাকতেই তিনি ওয়াশিংটন ভিত্তিক এ বৈশ্বিক উন্নয়ন ঋণদাতা প্রতিষ্ঠানের পদ থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন। গত বৃহস্পতিবার বিশ্বব্যাংক বোর্ড জানায়,বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তারা আগামী মাসের গোড়ার দিক থেকে মনোনয়ন গ্রহণের কাজ শুরু করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন