News71.com
 International
 16 Jan 19, 01:03 PM
 179           
 0
 16 Jan 19, 01:03 PM

কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হোটেলে জঙ্গি হামলা ।। নিহত ১১

কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হোটেলে জঙ্গি হামলা ।। নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হোটেলে জঙ্গি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব। কেনিয়ার পুলিশ প্রধান জানিয়েছেন, বন্দুকধারীরা হোটেলের লবিতে ঢোকার আগে কার পার্কিং এলাকার যানবাহনে বোমা ছুড়ে মারে। সেখানে একজন আত্মঘাতীও বোমার বিস্ফোরণ ঘটায় । এদিকে হোটেলটির নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে হোটেলটির পাশে নদীর ধারের ফুটপাতে ৬টি মৃতদেহ এবং ৫টি মৃতদেহ হোটেলের গোপন বাগানে দেখা গেছে। আহত আরো অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পরপরই সরকারি বাহিনী সেখানে অবস্থান নেয় বলে জানিয়েছেন দেশটির পুলিশের মুখপাত্র ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন