News71.com
 International
 16 Jan 19, 01:01 PM
 174           
 0
 16 Jan 19, 01:01 PM

চাঁদে বড় হচ্ছে একটি ছোট তুলা গাছের চারা ।।  

চাঁদে বড় হচ্ছে একটি ছোট তুলা গাছের চারা ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ একটি ছোট তুলা গাছের চারা বড় হচ্ছে চাঁদে। বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। চীনের চংকিং ইউনিভার্সিটির অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ ইন্সটিটিউটি চলতি মাসের শুরুর দিকে তুলার বীজ অঙ্কুরিত হওয়ার কয়েকটি ছবি প্রকাশ করে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বৃক্ষ জন্মালেও চাঁদে বীজ অঙ্কুরিত হওয়ার ঘটনা এটাই প্রথম। দীর্ঘ মহাকাশ অভিযান এবং মঙ্গলের মতো সৌরজগতের অন্য কোথাও মানুষের বসতি গড়ার ক্ষেত্রে মহাকাশে বৃক্ষ জন্মানোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে ।

এর ফলে মহাকাশযাত্রীদের খাবার-পানি সরবরাহের জন্য পৃথিবীতে বার বার আসতে হবে না। তার দীর্ঘসময় সেখানে থেকেই গবেষণা করতে পারবেন। চাঁদে উদ্ভিদ জন্মানোর এ পরিকল্পনায় নেতৃত্ব দেয়া শিয়ে জেংজিন গতকাল মঙ্গলবার বলেন, চন্দ্রপৃষ্ঠে এই প্রথমবারের কোনো জীবের বৃদ্ধির বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাল মানুষ। ওই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ১৮ সেন্টিমিটারের একটি বাতাস-পানি-মাটি ভর্তি একটি পাত্র পাঠান। এ পরীক্ষার নাম দেয়া হয়েছে 'মিনি লুনার বায়োস্পিয়ার' ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন