News71.com
 International
 14 Jan 19, 02:56 PM
 163           
 0
 14 Jan 19, 02:56 PM

মুম্বাই হামলার অন্যতম মাষ্টারমাইন্ড রানাকে শীঘ্রই ভারতের কাছে ফেরত দিতে পারে যুক্তরাষ্ট্র॥

মুম্বাই হামলার অন্যতম মাষ্টারমাইন্ড রানাকে শীঘ্রই ভারতের কাছে ফেরত দিতে পারে যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারী তাহাউর রানাকে শীঘ্রই ভারতের কাছে ফেরত দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গেছে এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করছে ট্রাম্প প্রশাসন। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তাহাউর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জেলে বন্দি রয়েছেন। তাকে ফেরাতে প্রয়োজনীয় নথি তৈরি করেছে ভারত। সাজা শেষে আগামী ২০২১ সালে ছাড়া পেয়ে যাবেন তাহাউর।২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈইবার ১০জন সশস্ত্র সদস্য মুম্বাইয়ের তাজ হোটেল হামলা চালায়।হামলার সময় পাঁচ তারকা হোটেলটিতে ১৭৪ জন নিরীহ মানুষকে হত্যা করে লস্করের সদস্যরা।২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলা ভারতীয় যৌথ বাহিনীর অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। জীবীত ধরা পড়েন জঙ্গি মোহাম্মদ আজমল আমির কসাব। দীর্ঘ বিচারিক কাজ শেষে ২১ নভেম্বর ২০১২ তে মহারাষ্ট্রের পুনের একটি কারাগারে ফাঁসিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ।

হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত তাহাউর রানা সম্পর্কে এফবিআই এর এক নথিতে বলা হয়, ডেনমার্কে সন্ত্রাসী হামলার সম্পৃক্ততায় ২০০৯ সালে গ্রেপ্তার হন তাহাউর। পরে জানা যায় ভারতের মুম্বাই হামলাতেও তিনি সম্পৃক্ত ছিলেন।যুক্তরাষ্ট্রের শিকাগোর জেলা আদলাতে ৯ জনু ২০১১ তে তিনি দোষী সাব্যস্ত হয়ে ১৪ বছরের কারাদণ্ড প্রাপ্ত হন।
সংবাদসংস্থা জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে জেলের মেয়াদ শেষ হওয়ার পর তাহাউর রানাকে ফেরত পাবে ভারত। দুপক্ষের আলোচনার মাধ্যমে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন