News71.com
 International
 14 Jan 19, 06:16 AM
 238           
 0
 14 Jan 19, 06:16 AM

সুদানে সরকার বিরোধী বিক্ষোভ ॥ ২৪ জন নিহত

সুদানে সরকার বিরোধী বিক্ষোভ ॥ ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে সুদানে গত মাস থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতায় এ পর্যন্ত ২৪ জন মারা গেছে। সুদান সরকারের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। দেশটিতে রুটির দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ১৯ ডিসেম্বর থেকে দেশব্যাপী বিক্ষোভ শুরু করে হাজার হাজার মানুষ। বর্তমানে এই আন্দোলন সরকার বিরোধী বিক্ষোভে রুপ নেয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পদত্যাগের দাবি করছে। এদিকে এদিকে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বিক্ষোভকালে সংঘর্ষে শিশু ও চিকিৎসা কর্মীসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে।

বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। সম্প্রতি সরকারের ভর্তুকি পাওয়া রুটি ও জ্বালানি তেলের ব্যাপক সংকট দেখা দিলে রাজধানীসহ বিভিন্ন শহরের বেকারি ও পেট্রোল পাম্পে লাইন দিতে বাধ্য হয় মানুষ। ১ পাউন্ডের রুটির দাম বেড়ে তিন পাউন্ডে পৌঁছানোর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। এখনো সরকার বিরোধী বিক্ষোভ দেশটিতে চলমান রয়েছে। বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন শহরে কয়েকশ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কিন্তু দাঙ্গা পুলিশ ও নিরাপত্তা কর্মীরা কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মানবাধিকার সংগঠনগুলো ও ইউরোপীয় ইউনিয়ন জানায়,নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন