
আন্তর্জাতিক ডেস্কঃ চাঁদের যে অংশটি পৃথিবী থেকে কখনোই দেখা যায় না বা সবচেয়ে দূরবর্তী দিক, যাকে বলা যায় উল্টোপিঠ (ফার সাইড)- সেখানের ভূতলের এই প্রথম ছবি পাঠিয়েছে চীনা রোবটিক মহাকাশযান। এর আগে গত ৩ জানুয়ারি বিশ্বে প্রথমবারের মতো চাঁদের এই অংশে সফলভাবে অবতরণ করে মহাকাশযানটি। চীনের মহাকাশ সংস্থা বলেছে, ৩ জানুয়ারি চাঁদের উল্টোপিঠ রোবটিক যানটি নামার পর থেকে ভালোভাবে কাজ করছে।
মহাকাশযানটির অবতরণের সাইটের নতুন দৃশ্য নিয়ে কতোগুলো ছবি প্রকাশ পেয়েছে। এছাড়া যেখানে যানটি অবতরণ করেছে বা অবতরণ করার সময়ের ভিডিওও ধারণ করা হয়েছে। যা ইতোমধ্যেই প্রকাশ হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। মহাকাশযানটি চাঁদে বহন করে নিয়ে গেছে ভূতাত্বিক অঞ্চলের চিহ্নিত এবং প্রয়োজেনীয় বিভিন্ন জিনিসপত্র। সেইসঙ্গে জৈবিক গবেষণার জিনিসপত্রও রয়েছে এর সঙ্গে। চাঙ-ই ৪ নামের চীনের মহাকাশযান চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে দাবি করে চীনা গবেষকরা। বৈশ্বিক মহাকাশ গবেষণায় চীনের এটি একটি বড় মাইলফলক। বিশাল সাফল্য পেয়েছে চীন।