News71.com
 International
 12 Jan 19, 05:39 AM
 172           
 0
 12 Jan 19, 05:39 AM

বুরকিনা ফাসোয় জিহাদিদের হামলা॥১২ বেসামরিক নাগরিক নিহত

বুরকিনা ফাসোয় জিহাদিদের হামলা॥১২ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে গতকাল শুত্রুবার জিহাদিদের এক হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জঙ্গি সহিংসতা দমনে দেশটির লড়াই চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটেই এ হামলা চালানো হয়। আজ শনিবার কর্মকর্তারা একথা জানান। পশ্চিম আফ্রিকার এ দেশ গত বছরের শেষের দিকে অনেক প্রদেশে জরুরি অবস্থা জারি এবং গত বৃহস্পতিবার দেশটির সেনা প্রধানকে বরখাস্ত করে।

আজ শনিবার নিরাপত্তা মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, সর্বশেষ সহিংসতায় বন্দুকধারীরা দিনের বেলায় গ্রামের একটি বাজারে হামলা চালায়। এতে বলা হয়, সশস্ত্র প্রায় ৩০ ব্যক্তি গাসেলিকি গ্রামে সন্ত্রাসী হামলা চালায়। এতে ১২ জন নিহত ও দু’জন আহত হয়। বিবৃতিতে আরো বলা হয়, এ সময় একটি গাড়ি ও ছয়টি দোকান জ্বালিয়ে দেয়া হয়। স্থানীয় এক সূত্র বলেছে, হামলাকারীরা বিভিন্ন দোকানে লুটপাট চালায় এবং সাপ্তাহিক এ বাজারে আসা লোকজনের ওপর গুলিবর্ষণ করে। উল্লেখ্য, ২০১৫ সালে বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদিরা হামলা শুরু করে। পরে তাদের এ হামলা টোগো ও বেনিন সীমান্তবর্তী পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন