
আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর নিরাপত্তার জন্য ২৫টি দেশ নিয়ে যৌথ সামরিক বাহিনী গড়ে তোলা হচ্ছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আর্সুলা ভন দির লিয়েন গতকাল শুত্রুবার এ তথ্য জানিয়েছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এ সামরিক বাহিনী গড়ে তোলা হচ্ছে। এর নেতৃত্বে রয়েছে জার্মানি ও ফ্রান্স। ২৫টি দেশের সেনাবাহিনী নিয়ে গঠিত এ জোটের নাম দেয়া হয়েছে পার্মানেন্ট স্ট্রাকচার কোঅপারেশন পিইএসসিও। গত বছরের নভেম্বর মাস থেকে এ পিইএসসিও এর কার্যক্রম শুরু করে ইইউ। শুরু থেকেই ফ্রান্স, বেলজিয়াম ও সাইপ্রাস এই বাহিনীর জন্য যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে।