News71.com
 International
 11 Jan 19, 11:14 AM
 151           
 0
 11 Jan 19, 11:14 AM

জলবায়ু পরিবর্তনের কূ-প্রভাব॥অস্বাভাবিক ভাবে বাড়ছে মহাসাগরের তাপমাত্রা

জলবায়ু পরিবর্তনের কূ-প্রভাব॥অস্বাভাবিক ভাবে বাড়ছে মহাসাগরের তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের মহাসাগরগুলোর তাপ অস্বাভাবিক হারে বাড়ছে। আর ২০১৮ সালে এই তাপমাত্রা বৃদ্ধির মাত্রা আগের রেকর্ডকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। বিজ্ঞানীরা বলছে এমন তাপমাত্রা বৃদ্ধির ফলে বৈশ্বিক উষ্ণায়নের পাশাপাশি ওই সব মহাসাগরে থাকা প্রাণীদের জীবনের ঝুঁকি বাড়ছে । মহাসাগরের তাপমাত্রা নিয়ে গবেষণা করা চাইনিজ একাডেমী অফ সায়েন্সেস তাদের গবেষণার একটি ফলাফল গতকাল বৃহস্পতিবার ইউএস জার্নাল সায়েন্স নামের একটি জার্নালে প্রকাশ করে। সেখানেই এমন তথ্য উঠে এসেছে।

প্রকাশনায় গবেষণাদল একটি বিবৃতিতে জানায়, এখানে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে এবং ইতিমধ্যে এটি গুরুতর প্রভাব ফেলছে। এ নিয়ে কোন সন্দেহ নেই। চাইনিজ একাডেমী অফ সায়েন্সেস সংস্থাটি ২০০০ সাল থেকে পৃথিবীর বিভিন্ন মহাসাগরে প্রায় ৩৯০০ ভাসমান বস্তু রেখে দিয়েছে যেখান থেকে তারা এই তথ্য সংগ্রহ করছে। গবেষকরা বলছে ২০১৩ সালের জাতিসংঘের দেয়া তথ্যে ১৯৭১ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতিসংঘ মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধির হার যেমনটা দেখিয়েছিল সেই তুলনায় বর্তমানে তাপমাত্রা বৃদ্ধির হার আরো বেশি বেড়ে গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন