News71.com
 International
 11 Jan 19, 05:12 AM
 105           
 0
 11 Jan 19, 05:12 AM

ফিনল্যান্ডে তরুণদের ওপর “সান্ধ্য আইন” জারি॥  

ফিনল্যান্ডে তরুণদের ওপর “সান্ধ্য আইন” জারি॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লাইতিয়া তরুণদের জন্য সান্ধ্য আইন জারি করেছে। এই আইন অনুযায়ী শিশু ও স্কুল পড়ুয়া তরুণেরা সন্ধ্যার পর ঘর থেকে বাইরে বের হতে পারবে না। তবে এই আইনকে অনানুষ্ঠানিক দাবি করে বাবা-মায়েদের সতর্ক করতে এই আইন জারি করার কথা জানিয়েছে শহরটির কাউন্সিল। তাদের দাবি প্রায় আট লাখ মানুষের এই শহরের বেশিরভাগই আইনটি সমর্থন জানিয়েছে। জানা গেছে, ১৯৯৭ সালে আইসল্যান্ডের প্রণয়ন একটি সান্ধ্য আইনের অনুসরণ করছে লাইটিলা। তরুণদের জন্য সান্ধ্য আইন জারির পর দেশটির মাদক সমস্যা নাটকীয়ভাবে কমে গিয়েছিল।


লাইতিয়া শহরের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ থেকে ১৩ বছর বয়সীরা স্কুলের দিনগুলোতে রাত সাড়ে সাতটা থেকে বাসায় থাকবে। এর থেকে বেশি বয়সীরা রাত নয়টার পরে বাইরে থাকতে পারবে না। তবে সপ্তাহান্তে একদিন ছাড় পাবে দুই বয়স গ্রুপের তরুণেরা। সেদিন ৭ থেকে ১৩ বছর বয়সীরা রাত সাড়ে আটটা ও এর থেকে বড়রা দশটা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করতে পারবে। শহরটিতে এই দুই বয়স গ্রুপের মোট প্রায় নয়শো শিক্ষার্থী রয়েছে।

লাইটিলার শিক্ষা বিষয়ক প্রধান টুয়োমাস কানকানপা বলেন, এই নিষেধাজ্ঞা অনানুষ্ঠানিক এবং শহরের বাসিন্দাদের সহায়তার ওপর নির্ভর করে।তিনি বলেন, সান্ধ্য আইন জারি করার কোনও বিধান না থাকায় কাউন্সিল শুধুমাত্র সুপারিশ ইস্যু করতে পারে। তিনি বলেন, এর মূল লক্ষ্য হলো শিশু এবং তরুণদের মঙ্গলের জন্য বাবা-মায়েদের সতর্ক করা, এবং একসঙ্গে পারিবারিক সন্ধ্যা উপভোগের সুযোগ দেওয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন