News71.com
 International
 11 Jan 19, 05:00 AM
 119           
 0
 11 Jan 19, 05:00 AM

উড্ডয়নের পরপরই দুই ক্রু নিয়ে একটি ফরাসি যুদ্ধ বিমান উধাও॥

উড্ডয়নের পরপরই দুই ক্রু নিয়ে একটি ফরাসি যুদ্ধ বিমান উধাও॥

আন্তর্জাতিক ডেস্কঃ উড্ডয়নের পরপরই দুইজন ক্রু নিয়ে ফ্রান্সের একটি যুদ্ধ বিমান রাডার থেকে উধাও হয়ে গেছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফরাসি বিমানবাহিনীর মুখপাত্র জানান, মিরাজ টু থাউজেন ডি ফরাসি যুদ্ধবিমানটি দেশটির উত্তরপূর্বাঞ্চলের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে বিমানের আর কোন সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, বিমানটি সুইডেন সীমান্তের কাছাকাছি কোথাও বিধ্বস্ত হয়েছে। নিখোঁজ বিমানটির দুই ক্রুয়ের সন্ধানে ফ্রান্সের পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চলে অভিযান পরিচালনা করছে উদ্ধারকারীর একটি দল। তবে এখন পর্যন্ত বিমানটির কোন ধ্বংসাবশেষও মেলেনি বলে জানায় বিমানবাহিনী কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন