
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সেনা মহড়ায় নতুন কৌশল নেয়ার ঘোষণা দিয়েছে তাইওয়ান। তাইওয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এ বছর সেনা মহড়া থেকেই তারা এই কৌশল ব্যবহার করবে। প্রতিবছরই সেনা মহড়া চালায় তাইওয়ান সেনাবাহিনী। এ বছরের সেনা মহড়া আজ বুধবার থেকে শুরু করার ঘোষণা দেন তাইওয়ান সরকার। এ সময় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পনাকারী মেজর জেনারেল ইয়েহ কুয়ো- হুই জানায়, চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রতিহত করার জন্যই নতুন কৌশল নিয়ে সেনা মহড়াকে সাজানো হয়েছে।
জানা গেছে, চীনকে রুখতে ছোট কিন্তু প্রযুক্তি সমৃদ্ধ একটি বাহিনী গড়ছে তাইওয়ান। এই বাহিনীর অন্য কোন দেশের সাহায্য আসার আগ পর্যন্ত চীনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। চীনের বহুদিন থেকেই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। গত ২ তারিখ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন যে চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবেনা।