News71.com
 International
 09 Jan 19, 12:53 PM
 185           
 0
 09 Jan 19, 12:53 PM

সাংবাদিক খাশোগি হত্যায় সৌদিকে শাস্তি পেতে হবে ॥ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে  

সাংবাদিক খাশোগি হত্যায় সৌদিকে শাস্তি পেতে হবে ॥ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে   

আন্তর্জাতিক ডেস্কঃ সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবকে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে। গত সোমবার এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে জানায়, পম্পেওর এ বক্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিছুদিন আগে ট্রাম্প বলেন, খাশোগি হত্যার ঘটনায় রিয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে তা আমেরিকার স্বার্থের জন্য ক্ষতিকর হবে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখে শোনা গেলো ভিন্ন কথা। তিনি পরিষ্কারভাবে জানান, খাশোগির হত্যাকারীরা তাদের অপরাধ থেকে পার পাবে না ।

মাইক পম্পেও বলেন, ‘খাশোগি হত্যার ঘটনায় আমরা বিশ্বকে খুব পরিষ্কার বার্তা দিয়েছি। এটা ছিল একটা ঘৃণ্য কাজ, এটা অগ্রহণযোগ্য। এই হত্যাকাণ্ডের শাস্তি অন্য দেশগুলোকে পথ দেখাবে।’ গত ২ অক্টোবর যুক্তরাষ্ট্রে বসবাসরত সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেট ভবনে হত্যা করা হয়। প্রথমে সৌদি আরব এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সত্য স্বীকার করতে বাধ্য হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের পক্ষে অবস্থান নিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন