আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার ভোরে ৫ টা ১৪ মিনিটে দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় আজ ভোর ৫ টা ১৪ মিনিটে কাতশুরা শহরের ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে ভূমিকম্পটি আঘাত হেনেছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ আঘাত হানা ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল তবে ভূমিকম্পটি থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।