
আন্তর্জাতিক ডেস্কঃ মালির উত্তরের কিদাল নগরীর একটি চেক পয়েন্টে গতকাল সোমবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এটা একজন আত্মঘাতী বোমা হামলাকারীর কাজ বলে উল্লেখ করা হয়েছে। সামরিক ও হাসপাতাল সূত্রে একথা বলা হয়। হামলাকারীরা চেকপোস্টে হামলা করে সেখানে ইসলামপন্থীদের বিরুদ্ধে ফরাসী নেতৃত্বে সামরিক বাহিনী সমর্থিত তুয়ারোগ বিচ্ছিন্নতাবাদী সদস্যরা টহল দিচ্ছিল।
উত্তরের প্রধান শহর গাওএ এক ফরাসী সেনা কর্মকর্তা জানান, এই আত্মঘাতী হামলার লক্ষ্যবস্তু ছিল কিদালের পূর্বের চেকপয়েন্ট। ঐ চেক পয়েন্টে তখন অবস্থান করছিল এমএনএলএ (ন্যাশনাল মুভমেন্ট ফর দ্যা লিবারেশন অব আজওয়াদ)। হাসপাতাল সূত্রে বোমা হামলাকারীসহ ১১ জনের নিহত হওয়ার কথা বলা হয়। এতে অপর ১৫ জন আহত হয়। এদিকে অপর সশস্ত্র গ্রুপ ইসলামিক মুভমেন্ট ফর আজওয়াদ। (এমআইএ) জানায়, তাদের যোদ্ধারাও লক্ষ্যবস্তু চেকপয়েন্টে কর্তব্যরত ছিল। আত্মঘাতী হামলাকারীরা এই কাজ করেছে। তিনি জানান, তারা আমাদের বিরুদ্ধে এবং ফরাসীদের বিরুদ্ধেও। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় সরকার বিষয়ক কর্মকর্তা জানান, মেনাকা দিকে যাওয়া সড়কে এই ঘটনা ঘটে।