News71.com
 International
 08 Jan 19, 06:31 AM
 217           
 0
 08 Jan 19, 06:31 AM

ভারতের বিজেপি’র সাবেক আইনপ্রণেতাকে গুলি করে হত্যা।।  

ভারতের বিজেপি’র সাবেক আইনপ্রণেতাকে গুলি করে হত্যা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিজেপি’র সাবেক আইনপ্রণেতা জয়ন্তি বানুসালিকে গুলি করে হত্যা করা হয়েছে। আহমেদাবাদ থেকে গুজরাটে যাওয়ার পথে ট্রেনের মধ্যে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে ট্রেনে চড়ে জয়ন্তি বানুসালি গুজরাটের ভুজ শহরে যাচ্ছিলেন। একপর্যায়ে কাটারিয়া ও সূর্যবাড়ি স্টেশনের মধ্যবর্তী স্থানে দুর্বৃত্তরা বগিতে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্বৃত্তরা বিজেপি’র সাবেক এই আইনপ্রণেতার মৃত্যু নিশ্চিতে চোখে ও বুকে গুলি করে বলেও জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। ঘটনার পর ট্রেনের ওই বগিকে কোচ থেকে আলাদা করে আহমেদাবাদ স্টেশনে আনা হয়। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন। প্রাথমিক হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন