
আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আজ সোমবার থাইল্যান্ড থেকে ব্যাংকক যাওয়ার পথে ঘূর্ণিঝড় পাবুকের প্রভাবে বৃষ্টিতে পাথুম থানি এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও এক কিশোরীসহ ৫ জনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। এরই মধ্যে দুর্ঘটনার কারণ উদঘাটনে বাসের চালককে আটক কোরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বোঝাই কিংবা দ্রুতগতির কারণে দুর্ঘটনা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।