
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে বিপুল সংখ্যক মুসলিম পর্যটকের আগমনের ফলে স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে হালাল পণ্যের রকমারি পসরা পাওয়া যায়। হোটেল-রেস্টুরেন্টের মালিকরাও হালাল পণ্য বাজারজাত করতে বেশ উদসাহী ও উদ্দীপ্ত হয়ে ওঠেছে। বিশেষত জাপানে মালয়েশিয়ার শরিয়া-সঙ্গতিপূর্ণ পণ্যের বিশাল বাজার তৈরি হতে যাচ্ছে। গত ১০ বছরে জাপানে বিভিন্ন মুসলিম দেশ থেকে ব্যাপক হারে প্রচুর সংখ্যক পর্যটকের আগমন বৃদ্ধি পাওয়া এর নেপথ্যে বড় ভূমিকা রেখেছে। কিছু জাপানী অনেকগুলো এমন হোটেল গড়ে তুলেছেন, যেখানে শরিয়তসম্মত খাবার ও পানীয় অগ্রাধিকার দেওয়া হয়েছ এবং সর্বাত্মক হালাল পণ্যের মজুদ রাখা হয়েছে। জাপানের সবচেয়ে বিখ্যাত ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্রগুলোর অন্যতম ফুজি মাউন্টেনের পাদদেশের হোটেলগুলোতে হালাল খাবার ও পণ্যের যথেষ্ট ব্যবস্থা রয়েছে। অন্যদিকে জাপানের বিমানবন্দরগুলোতে মুসলিম পর্যটকদের আকৃষ্ট ও আন্তরিক করে নিতে হালাল খাদ্য ও পানীয় সরবরাহের জন্য বেশি কিছু হোটেল ও রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে।
জানা গেছে, গত মাসে জাপানে প্রথমবারের মতো মুসলিম নারীদের পোশাক বিজ্ঞাপনের জন্য টোকিওর হালাল এক্সপোনর উদ্যোগে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগব্যবস্থার মাধ্যমে টোকিওতে আগত মুসলিম পর্যটকদের একটি রেকর্ড রাখা হয়েছে। যাতে দেখা গেছে ২০১৭ সালে তিন লাখ ৬০ হাজারেরও বেশি ইন্দোনেশিয়ান পর্যটক জাপানে গিয়েছিল। সাধারণত জাপানি-শৈলীর রান্নাভোজনে ব্যক্তিগত মদ ও শুয়োরের গোস্ত বিনামূল্যে সরবরাহ করা হয়। কিন্তু মুসলিম পর্যটক ও স্থানীয় মুসলিমদের প্রতি লক্ষ্য রেখে হালার খাদ্য-পানীয় ও পণ্য সরবরাহের যুগান্তকরী ব্যবস্থা অন্যদের চমকে দিয়েছে। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন জানিয়েছে, ২০১৭ সালে জাপান ইউরোপের পর পুরো বিশ্বে পর্যটনক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এছাড়াও আগামী অলিম্পিক গেমসকে সামনে রেখে মুসলিম খোলেয়াড় ও পর্যটকদের জন্য জাপান সরকারের ব্যবস্থাপনা বেশ মুগ্ধ করার মতো। অলিম্পিক গেমস চলাকালীন মোবাইল মসজিদের অগ্রিম ব্যবস্থাপনা সারা বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টির পাশাপাশি বেশ সুনাম কুড়িয়েছে। জাপান সরকার দিন দিন মুসলিমবান্ধব আচরণ বেশ আলোচিত হচ্ছে। বিমানবন্দরগুলোতে মসজিদ ও অজুর অত্যাধুনিক ব্যবস্থাপনার ভিডিওগুলোও যোগাযোগ মাধ্যমগুলোতে দারুণ সাড়া ফেলেছে।