News71.com
 International
 07 Jan 19, 11:44 AM
 147           
 0
 07 Jan 19, 11:44 AM

আফগানিস্তানে নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলা।।নিহত ৩৬

আফগানিস্তানে নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলা।।নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমে একটি নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলায় অন্তত পুলিশ ও সরকারি বাহিনীর অন্তত ২১ জন নিহত হয়েছেন। আজ সোমবার আফগান কর্মকর্তারা করে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার রাতে দেশটির বাদগিস প্রদেশের দুইটি স্থানে এই হামলা চালানো হয়। দুটোই তুর্কেমেনিস্তান সীমান্তবর্তী।


আফগানিস্তানের বাদগিসের প্রাদেশিক পরিষদের প্রধান আব্দুল আজিজ বেক বলেন, ১৪ পুলিশ, সরকারপন্থী বাহিনীর সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। গভর্নরের মুখপাত্র জামশিদ শাহাবি বলেন, এই ঘটনায় ১৫ তালেবান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে তালেবান। সংগঠনের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি বলেন, তারা নিরাপত্তা বাহিনীর ৩৪ সদস্যকে হত্যা করেছেন এবং তাদের অস্ত্র জব্দ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন